নরসিংদী কমিউটার ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৬
ভুল সময়ে স্টেশনে গিয়ে আর দাড়িয়ে থাকতে হবে না। কারন নরসিংদী কমিউটার ট্রেনের বিস্তারিত সময়সূচী সম্পর্কে জানাবো।
ঢাকা থেকে নরসিংদী এবং নরসিংদী থেকে ঢাকা এই রুটে ০৪ টি নরসিংদী কমিউটার ট্রেন চলাচল করার প্রস্তাব পাশ হয়েছে। বর্তমানে ০১ নং এবং ০৪ নং ট্রেন দুটি নিয়মিত চলাচল করছে এবং বাকি দুইটি ট্রেন শিগ্রই চালু হবে।

এই ট্রেনের নতুন সময়সূচী অনেকেই জানেন না। আবার অনলাইনে টিকেট কাটতে চাইলেও পারেন না। নরসিংদী বাসীদের জন্য এটি অন্যতম ভরসার একটি ট্রেন। তাই এই ট্রেনের ভাড়ার তালিকা, সময়সূচী এবং কোথায় কোথায় থামে এসব নিয়ে বিস্তারিত থাকছে আজকে।
নরসিংদী কমিউটার ট্রেনের সময়সূচী ২০২৬
নতুন সময়সূচী অনুসারে ০৪ নং নরসিংদী কমিউটার ট্রেন ঢাকা (কমলাপুর স্টেশন) ছেড়ে আসে সন্ধ্যা ০৬টা ৩০ মিনিটে। পরবর্তীতে নির্দিষ্ট স্টেশনে যাত্রা বিরতি শেষে সর্বশেষ ভৈরব বাজার পৌছায় রাত ০৯টা ১০ মিনিটে।
তবে একটা বিষয় সকলের জানা থাকা উচিত যে, ঢাকা থেকে ভৈরব বাজার পর্যন্ত চারটি ট্রেন চলাচল করে। সবগুলো ট্রেনের সময়সূচী সম্পর্কেই জানা থাকা উচিত। বিস্তারিত সময়সূচী জানা থাকলে অনেক ভুগান্তি থেকে রেহাই পাওয়া যাবে। ট্রেন ০৪ টি হলঃ
- নরসিংদী কমিউটার ০১ ( ভৈরব টু ঢাকা)
- নরসিংদী কমিউটার ০৪ (ঢাকা টু ভৈরব)
- নরসিংদী কমিউটার ০২ (ভৈরব-ঢাকা)
- নরসিংদী কমিউটার ০৩ ( ঢাকা-ভৈরব)
০১ নং নরসিংদী কমিউটার ট্রেনের সময়সূচী
০১ নং কমিউটার ট্রেন ভৈরব বাজার ষ্টেশন থেকে সকাল ০৬ টা ৪৫ মিনিটে যাত্রা শুরু করে যথাক্রমে দৌলতকান্দি, মেথিকান্দা, নরসিংদী, ঘোড়াশাল আড়িখুলা, টঙ্গি, ঢাকা বিমানবন্দর, এবং তেজগাও স্টেশনে যাত্রা বিরতি শেষে কমলাপুর পৌছায় সকাল ০৯টা ১০ মিনিটে।
এই ট্রেনের বিস্তারিত সময়সূচী টেবিল আকারে প্রকাশ করা হলঃ
| ষ্টেশনের নাম | নতুন সময়সূচী |
|---|---|
| ভৈরব বাজার | সকাল ০৬টা ৪৫ |
| দৌলতকান্দি | সকাল ০৭টা |
| মেথিকান্দা | সকাল ০৭টা ১৫ |
| নরসিংদী | সকাল ০৭টা ৪০ |
| ঘোড়াশাল | সকাল ০৭টা ৫০ |
| আড়িখোলা | সকাল ০৮টা |
| টঙ্গি | সকাল ০৮টা ২০ |
| ঢাকা বিমানবন্দর | সকাল ০৮টা ৩০ |
| ঢাকা ক্যান্টনমেন্ট | সকাল ০৮টা ৪০ |
| তেজগাও | সকাল ০৮টা ৫৫ |
| ঢাকা কমলাপুর | সকাল ০৯টা ১০ |
এই ট্রেনটি সকাল ৯টার দিকে কমলাপুর আসার পর পরিস্কার করার জন্য চলে যায়। তারপর আবার সন্ধায় ভৈরব উপলক্ষে ছেড়ে যায় কমলাপুর থেকে।
তবে ঢাকা থেকে সকাল ১০ টায় আরেকটি নরসিংদী কমিউটার ট্রেন ভৈরবের অভিমুখে ছেড়ে যায় এই সময়ে তবে এটা ০২ নং ট্রেন।
জেনে নিনঃ উপকুল এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সুচি
০২ নং নরসিংদী কমিউটার ট্রেনের সময়সূচী
০২ নং কমিউটার ট্রেনটি ঢাকা কমলাপুর ষ্টেশন থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে যাত্রা বিরতি করে। তারপর নির্দিষ্ট স্টেশন সমুহে যাত্রা বিরতি শেষে নরসিংদী পৌছায় দুপুর ১২টা ০৫ মিনিটে এবং সর্বশেষ ভৈরব বাজার পৌছায় দুপুর ০১টা ১০ মিনিটে।
| স্টেশনের নাম | নতুন সময়সুচি |
|---|---|
| ঢাকা কমলাপুর | সকাল ১০টা ৪৫মিনিট |
| তেজগাঁও | সকাল ১১টা |
| ঢাকা বিমানবন্দর | সকাল ১১টা ১৬মিনিট |
| টঙ্গি | সকাল ১১টা ৩০মিনিট |
| ঘোড়াশাল | দুপুর ১২টা |
| নরসিংদী | দুপুর ১২টা ১০মিনিট |
| মেথিকান্দা | দুপুর ১২টা ৩০মিনিট |
| দৌলতকান্দি | দুপুর ১২টা ৫২মিনিট |
| ভৈরব বাজার | দুপুর ০১টা ১০মিনিট |
এই ট্রেনটি আবার কিছুক্ষন রেস্ট নিয়ে পুনরায় দুপুর ০২টার দিকে যাত্রা শুরু করে। এই সময়সুচি সংরক্ষন করে রাখুন অথবা সবসময়।
জেনে নিনঃ মহানগর এক্সপ্রেস ট্রেনের সময়সুচি
০৩ নং নরসিংদী কমিউটার ট্রেনের সময়সুচি
নতুন সময়সূচী অনুসারে ০৩ নং কমিউটার ট্রেন ভৈরব বাজার ষ্টেশন থেকে দুপুর ০২টা ০৫ মিনিটে যাত্রা শুরু করে। এরপর নির্দিষ্ট ষ্টেশন সমুহে যাত্রা বিরতি শেষে ঢাকা কমলাপুর পৌছায় ০৪টা ১০ মিনিটে।
| ষ্টেশনের নাম | নতুন সময়সূচী |
|---|---|
| ভৈরব বাজার | দুপুর ০২.০৫ মিনিট |
| দৌলতকান্দি | দুপুর ০২.১৫ মিনিট |
| মেথিকান্দা | দুপুর ০২.৩০ মিনিট |
| নরসিংদী | দুপুর ০২.৪৫ মিনিট |
| ঘোড়াশাল | বিকাল ০৩.০০ মিনিট |
| টঙ্গি | বিকাল ০৩.৩০ মিনিট |
| ঢাকা বিমানবন্দর | বিকাল ০৩.৪০ মিনিট |
| তেজগাও | বিকাল ০৪.০০ মিনিট |
| ঢাকা কমলাপুর | বিকাল ০৪.১০ মিনিট |
জেনে নিনঃ কর্ণফুলী কমিউটার ট্রেনের সময়সূচী ২০২৫
০৪ নং নরসিংদী কমিউটার ট্রেনের নতুন সময়সূচী
নতুন সময়সূচী অনুসারে ০৪ নং কমিউটার ট্রেনটি সন্ধ্যা ০৬টা ৩০ মিনিটে কমলাপুর (ঢাকা) ষ্টেশন থেকে যাত্রা শুরু করে। পর্যায়ক্রমে বিমান বন্দর এবং অন্যান্য ষ্টেশন সমুহে যাত্রা বিরতি দিয়ে পুনরায় ভৈরব বাজার ষ্টেশন আসে রাত ০৯টা ১০ মিনিটে।
| স্টেশনের নাম | নতুন সময়সুচি |
|---|---|
| ঢাকা কমলাপুর | সন্ধ্যা ০৬ঃ৩০ |
| তেজগাঁও | সন্ধ্যা ০৬ঃ৪৫ |
| ঢাকা বিমানবন্দর | সন্ধ্যা ০৭ঃ০০ |
| টঙ্গি | সন্ধ্যা ০৭ঃ৩৫ |
| পুবাইল | সন্ধ্যা ০৭ঃ |
| আড়িখোলা | রাত ০৮ঃ০০ |
| ঘোড়াশাল | রাত ০৮ঃ১০ |
| নরসিংদী | রাত ০৮ঃ২৫ |
| মেথিকান্দা | রাত ০৮ঃ৪৫ |
| দৌলতকান্দি | রাত ০৮ঃ৫৫ |
| ভৈরব বাজার | রাত ০৯ঃ১০ |
নরসিংদী কমিউটার ট্রেনের ভাড়ার তালিকা
Banglar Train ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুসারে, নরসিংদী ষ্টেশন থেকে ঢাকা বিমান বন্দর ষ্টেশনের ভাড়া ৩০ টাকা মাত্র। একইভাবে টঙ্গি পর্যন্ত এই ট্রেনের ভাড়া ২০ টাকা নিরধারন করা হয়েছে।
একইভাবে ভৈরব বাজার থেকে ঢাকা কম্লাপুর ষ্টেশন পর্যন্ত ভাড়া ৪৫ টাকা। তবে ২টা টিকেটের টাকা দিলে ১টা টিকেট পাওয়া যেতে পারে, কারন এটা বাংলাদেশের লোকাল ট্রেন।
এই ট্রেনের সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত আসন এবং কোচ আছে। তাই নারীরা সহজেই নিরাপদ ভ্রমন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্ন-১ নরসিংদী কমিউটার ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন কবে ?
নরসিংদি লোকাল এই ট্রেনটির কোন সাপ্তাহিক বন্ধের দিন নেই। অর্থাৎ সপ্তাহের প্রতিদিন এই ট্রেন চলাচল করে থাকে।
প্রশ্ন-২ নরসিংদী কমিউটার ট্রেনের স্টপেজ
০১ নং এবং ০৪ নং কমিউটার ট্রেন ঢাকা থেকে যাত্রা শুরু করে বিমানবন্দর, টঙ্গি, নরসিংদী, ঘোড়াশাল হয়ে ভৈরব বাজার স্টপেজ দেয়। তবে ২ নং এবং ৩ নং ট্রেন পুবাইল যাত্রা বিরতি করে।
