ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৬

ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে যারা অনলাইনে অনুসন্ধান করছেন তাদের জন্য আজকের এই আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই আর্টিকেলে আমরা রাজধানী ঢাকা থেকে চায়ের দেশ সিলেটে যাতায়াতের জন্য ট্রেন ভ্রমণ সম্পর্কে আলোচনা করব।

ঢাকা থেকে সিলেট রুটে নিয়মিত বেশ কয়েকটি আধুনিক আন্তঃনগরমেইল ট্রেন চলাচল করে থাকে। আপনি যদি পরিবার নিয়ে বা ব্যবসার কাজে ঢাকা থেকে সিলেট যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে যাত্রার আগে ট্রেনের সঠিক সময় ও ভাড়ার আপডেট তালিকা জেনে নেওয়া জরুরি। তবে প্রথমেই আমাদের ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন।

ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী
ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী

ঢাকা টু সিলেট ট্রেন সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য 

ঢাকা থেকে সিলেটের রেলপথে দূরুত্ব প্রায় ২৩৫ কিলোমিটার। এই দীর্ঘ ২৩৫ কিলোমিটার পথ পাড়ি দিতে ট্রেনভেদে ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগে। বর্তমানে এই রুটে মোট চারটি জনপ্রিয় আন্তঃনগর (Express) ট্রেন ও একটি মেইল এক্সপ্রেস ট্রেন নিয়মিত যাতায়াত করছে। বাংলাদেশ রেলওয়ের নিয়মিত সংস্কারের ফলে বর্তমানে ঢাকা সিলেট রুটের কোচগুলো আগের চেয়ে বেশ উন্নত ও আরামদায়ক করা হয়েছে। এবার আসুন ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী জেনে নেওয়া যাক। 

আরও জানতে পারেনঃ ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী

ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী ২০২৬ (আন্তঃনগর)

আন্তঃনগর ট্রেনগুলো সাধারণত দ্রুতগামী হয় ও  উন্নত মানের আসন ব্যবস্থা থাকে। সাধারণ আন্তঃনগর ট্রেন ছোট স্টেশনে বিরতি ন দিয়ে চলাচল করে থাকে।  নিচে ঢাকা টু সিলেট রুটের আন্তঃনগর ট্রেনের সময়সূচী  উপস্থাপন করা হয়েছে:

ট্রেনের নামট্রেনের নম্বরঢাকা থেকে ছাড়েসিলেট পৌঁছায়ছুটির দিন
পারাবত এক্সপ্রেস৭০৯সকাল ০৬:২০দুপুর ০১:০০মঙ্গলবার
জয়ন্তিকা এক্সপ্রেস৭১৭বেলা ১১:১৫সন্ধ্যা ০৭:০০নেই
কালনী এক্সপ্রেস৭৭৩দুপুর ০৩:০০রাত ০৯:৩০শুক্রবার
উপবন এক্সপ্রেস৭৩৯রাত ০৮:৩০ভোর ০৫:০০বুধবার

বিশেষ দ্রষ্টব্য: ট্রেন ছাড়ার সময় মাঝেমধ্যে রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন হতে পারে। তাই যাত্রার আগে অবশ্যই রেলসেবা অ্যাপ বা স্টেশনে খোঁজ নিন। তবে সাধারণত বিশেষ পরিস্থিতি ছাড়া ট্রেনের সময়সূচি পরিবর্তন হয় না। 

আরও জানতে পারেনঃ ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী

ঢাকা টু সিলেট মেইল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৬

কম খরচল ধীরে ধীরে ভ্রমণের জন্য মেইল এক্সপ্রেস ট্রেনটি বেশ জনপ্রিয়। তবে সাধারণত মেইল ট্রেনগুলোতে আন্তঃনগর ট্রেনের তুলনায় সময় কিছুটা বেশি লাগে।

  • সুরমা এক্সপ্রেস (০৯): সুরমা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে প্রতিদিন রাত ১০:৫০ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় ও সিলেট পৌঁছায় পরদিন দুপুর ১২:১০ মিনিটে। এই ট্রেনের কোন সাপ্তাহিক ছুটি নেই তাই সপ্তাহের যে কোনদিন আপনি ভ্রমণ করতে পারবেন কোন সমস্যা ছাড়াই। 

ঢাকা টু সিলেট ট্রেনের ভাড়ার তালিকা ২০২৬

বাংলাদেশ রেলওয়ে নির্ধারিত ঢাকা থেকে সিলেটের বিভিন্ন শ্রেণির আসনের ভাড়া নিচে দেওয়া হলো। ট্রেনের আসনের প্রকারভেদে ভাড়ার তালিকা নিচে উপস্থাপন করা হয়েছে:

আসনের নামটিকিটের মূল্য (ভ্যাটসহ)
শোভন চেয়ার৩৭৫ টাকা
প্রথম শ্রেণি (আসন)৫৭৫ টাকা
স্নিগ্ধা (এসি সিট)৭১৯ টাকা
এসি সিট (বন্ড)৮৬৩ টাকা
এসি বার্থ (শোয়ার সিট)১২৮৮ টাকা

টিপস: ঢাকা টু সিলেট শিশুদের ক্ষেত্রে টিকিটের মূল্যে বিশেষ ছাড় পাওয়া যায়। সাধারণত ৩ থেকে ১২ বছর বয়সীদের জন্য অর্ধেক ভাড়ার নিয়ম প্রচলিত আছে।

টিকিট কাটার নিয়ম ও প্রয়োজনীয় তথ্য

বর্তমানে আপনি দুইভাবে ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারেন। একটি হলো সরাসরি রেলস্টেশনের কাউন্টারে গিয়ে ও অন্য মাধ্যম হলো অনলাইন বা ‘Rail Sheba’ অ্যাপের মাধ্যমে। অনলাইন টিকিট কাটার ক্ষেত্রে ট্রেনে ভ্রমণ করার অনন্ত  ১০ দিন আগে থেকেই ট্রেনের অগ্রিম টিকিট বুকিং করা যায়। বিশেষ করে ছুটির দিন বা উৎসবের সময় টিকিটের ব্যাপক চাহিদা থাকে। তাই অন্তত ৩-৪ দিন আগে টিকিট কেটে রাখা বুদ্ধিমানের কাজ হবে। 

জেনে নিনঃ অনলাইনে টিকেট কাটার নতুন নিয়ম ২০২৬

ঢাকা টু সিলেটে ট্রেন ভ্রমণের কিছু টিপস

ঢাকা টু সিলেটে ভ্রমণ করার ক্ষেত্রে আপনি বেশ কিছু টিপস মেনে চলতে পারেন তাহলে আপনি নিরাপদ ও আরামদায়কভাবে ট্রেন ভ্রমণ করতে পারবেন। এসকল টিপসের মধ্যে রয়েছে:

  • ট্রেন ছাড়ার অন্তত ৩০ মিনিট আগে স্টেশনে পৌঁছানোর চেষ্টা করুন।
  •  ভ্রমণের সময় অপরিচিত কারো দেওয়া খাবার খাবেন না ও নিজের মালামাল সাবধানে রাখুন।
  • খাবার আপনার নিজের সাথে রাখুন।
  • ট্রেনের ভেতরে বা রেললাইনে ময়লা ফেলবেন না। নির্দিষ্ট ঝুড়ি ব্যবহার করুন।
  • পর্যাপ্ত পরিমান পানি নিজের সাথে রাখুন। 

 ঢাকা টু সিলেট ট্রেন সম্পর্কে প্রশ্ন 

ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী জানার পাশাপাশি অনেক প্রশ্ন রয়েছে যার উওর পাঠকরা জানতে চান। এসকল প্রশ্নের মধ্যে রয়েছে:

ঢাকা থেকে সিলেট যেতে কত সময় লাগে?

আন্তঃনগর ট্রেনে সাধারণত ৭ ঘণ্টা থেকে ৮ ঘণ্টা সময় লাগে। তবে মেইল ট্রেনে ১৩-১৪ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।

অনলাইনে টিকিট কাটলে কি প্রিন্ট কপি লাগবে?

আপনি মোবাইলে টিকিটের সফট কপি দেখালেও ভ্রমণ করতে পারবেন। তবে সাবধানতার খাতিরে বা টিটিই চাইলে প্রিন্ট কপি সাথে রাখা নিরাপদ।

অনলাইনে কেনা টিকিট কি ফেরত দেওয়া যায়?

হ্যাঁ, অনলাইন বা অ্যাপের মাধ্যমে কেনা টিকিট অনলাইন বা কাউন্টারে ফেরত দেওয়া সম্ভব। তবে ট্রেন ছাড়ার কত সময় আগে টিকিট ফেরত দিচ্ছেন, তার ওপর ভিত্তি করে নির্দিষ্ট পরিমাণ টাকা কর্তন করা হয়।

উপবন এক্সপ্রেসে কি শোয়ার ব্যবস্থা বা এসি বার্থ আছে?

হ্যাঁ, উপবন এক্সপ্রেসে যাত্রীদের জন্য এসি বার্থ (AC Berth) বা শোয়ার সিটের ব্যবস্থা রয়েছে। যারা রাতে ভ্রমণ করে ভোরে সিলেটে পৌঁছাতে চান তাদের আরামদায়ক ঘুমের জন্য এই আসনটি সবচেয়ে উপযোগী।

ট্রেনের টিকিট কত দিন আগে অগ্রিম কেনা যায়?

বাংলাদেশ রেলওয়ের নিয়ম অনুযায়ী, আপনি যাত্রার তারিখের সর্বোচ্চ ১০ দিন আগে থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন। বিশেষ করে ঈদ বা ছুটির মৌসুমে অনলাইনে টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়, তাই আগেভাগে চেষ্টা করা ভালো।

শেষকথা

ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সঠিকভাবে জানা থাকলে আপনার ঢাকা টু সিলেট ট্রেন ভ্রমণ পরিকল্পনা করা অনেক সহজ হয়ে যায়। পারাবত বা জয়ন্তিকা এক্সপ্রেস দিনের বেলা ভ্রমণের জন্য দারুণ হবে। কারণ এখানে আপনি পাহাড় আর চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। অন্যদিকে যারা রাতে ঘুমিয়ে গিয়ে ভোরে সিলেটে নামতে চান তাদের জন্য উপবন এক্সপ্রেস সেরা হবে। 

আমাদের এই আর্টিকেলটি যদি আপনার উপকারে আসে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদের নিরাপদ ও আনন্দময় রেল ভ্রমণ কামনা করি। ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আপনি নির্দ্বিধায় কমেন্ট করে আমাদের জানাতে পারেন। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *