ব্রাহ্মণবাড়িয়া টু নোয়াখালী ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া টু নোয়াখালী ট্রেনের সময়সূচী সম্পর্কে জানেন কী? ব্রাহ্মণবাড়িয়া টু নোয়াখালী ট্রেনের সময়সূচী ও ভাড়ার সম্পর্কে জানার প্রয়োজন এখন অনেক ভ্রমণকারীর রয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা নোয়াখালীতে পড়াশোনা, চাকরি, ব্যবসা ও পারিবারিক প্রয়োজনে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত কর থাকেন। এই যাতায়াতের জন্য বাস ও অন্যানয় যোগাযোগ মাধ্যমের তুলনায় ট্রেন ভ্রমণ তুলনামূলকভাবে নিরাপদ, আরামদায়ক ও কম ভাড়ার হওয়ায় বেশিরভাগ যাত্রী যাতায়াতের মাধ্যম হিসেবে ট্রেনকেই বেছে নেন। তাই ভ্রমণের আগে সঠিক ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নেওয়া বেশ খুবই জরুরি। এই আর্টিকেলে আজ আমরা ব্রাহ্মণবাড়িয়া টু নোয়াখালী ট্রেনের সময়সূচী ও ভাড়ার সম্পর্কে জানানোর পাশাপাশি সকল তথ্য বিস্তারিতভাবে উপস্থাপন করবো।

ব্রাহ্মণবাড়িয়া টু নোয়াখালী ট্রেনের সময়সূচী ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া থেকে নোয়াখালীর উদ্দেশ্যে প্রধানত দুইটি ট্রেন চলাচল করে। একটি হলো উপকুল এক্সপ্রেস ও অন্য ট্রেনটি হলো নোয়াখালী এক্সপ্রেস। এই ট্রেন দুটি আন্তঃনগর ও মেইল এক্সপ্রেস ক্যাটাগরির মধ্যে পড়ে। নিচের ছক আকারে ট্রেন দুটির নাম, ছাড়ার সময় ও পৌঁছানোর সময় উপস্থাপন করা হয়েছে:

ট্রেনের নামছুটির দিনব্রাহ্মণবাড়িয়া ছাড়েনোয়াখালী পৌঁছায়
উপকুল এক্সপ্রেস (৭১২)মঙ্গলবার বন্ধবিকাল ০৫:২৯রাত ০৯:২০
নোয়াখালী এক্সপ্রেস (১২)বন্ধ নেইরাত ১২:৪১ভোর ০৫:৫০

উপকুল এক্সপ্রেস (৭১২) বিকাল সাড়ে পাঁচটায় ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে রাত সাড়ে নয়টায় নোয়াখালী পৌঁছায়। এই ট্রেনটি আন্তঃনগর সার্ভিসের অন্তর্ভুক্ত একটি ট্রেন। মঙ্গলবার এই ট্রেনটি বন্ধ থাকে। যারা বিকেলের দিকে ভ্রমণ করতে চান তাদের জন্য এই ট্রেন খুবই উপযোগী। ট্রেনটি সাধারণত সময়মতো চলাচল করে ও যাত্রীদের আরামদায়ক আসনের সুবিধা দেয়।

আরও জানতে পারেনঃ জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া 

নোয়াখালী এক্সপ্রেস (১২) রাত সাড়ে বারোটায় ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটে নোয়াখালী পৌঁছায়। এই ট্রেনটি প্রতিদিন চলে ও বর্তমানে এই ট্রেনটির  এর কোনো সাপ্তাহিক বন্ধ নেই। রাতে ভ্রমণ করে সকালে গন্তব্যে পৌঁছানোর সুবিধা থাকায় অনেক যাত্রী এই ট্রেন বেছে নেন। ব্যবসায়ী ও অফিসগামী যাত্রীদের কাছে এই ট্রেনটির চাহিদা অনেক।

ব্রাহ্মণবাড়িয়া টু নোয়াখালী ট্রেনের ভাড়া তালিকা ২০২৬

উপকুল এক্সপ্রেস ও নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে বিভিন্ন ধরনের আসনের ব্যবস্থা রয়েছে। ট্রেনের ভাড়া নির্ভর করে আসনের ধরণ ও ট্রেনের ক্যাটাগরির ওপর। ব্রাহ্মণবাড়িয়া থেকে নোয়াখালী রুটে শোভন, শোভন চেয়ার, প্রথম শ্রেণী, স্নিগ্ধা ও এসি আসন পাওয়া যায়। নিচের তালিকায় আসনভিত্তিক ভাড়া উল্লেখ করা হয়েছে:

আসনের ধরণটিকিটের মূল্য (টাকা)
শোভন১৩০ টাকা
শোভন চেয়ার১৫৫ টাকা
প্রথম শ্রেণীর আসন২০৫ টাকা
প্রথম শ্রেণীর বার্থ৩০৫ টাকা
স্নিগ্ধা২১৪ টাকা
এসি কেবিন৩৫১ টাকা
এসি বার্থ৫২৪ টাকা

এই ভাড়াগুলো সাধারণ যাত্রীদের জন্য প্রযোজ্য। বিশেষ ছাড় বা পরিবর্তন হলে তা বাংলাদেশ রেলওয়ের নিয়ম অনুযায়ী কার্যকর হয়।

কোন ট্রেনটি আপনার জন্য উপযুক্ত

যদি আপনি কম খরচে ভ্রমণ করতে চান তাহলে শোভন বা শোভন চেয়ার আসন আপনার জন্য ভালো। পরিবার নিয়ে আরামদায়ক যাত্রার জন্য স্নিগ্ধা বা এসি আসন বেছে নিতে পারেন। রাতের যাত্রায় যারা বিশ্রাম নিতে চান তাদের জন্য বার্থ সুবিধাযুক্ত আসন বেশি আরামদায়ক।

বর্তমানে অনলাইন ও স্টেশন কাউন্টার দুই মাধ্যমেই ট্রেনের টিকিট পাওয়া যায়। ভ্রমণের আগে অগ্রিম টিকিট কাটলে আসন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। উৎসবের সময় বা ছুটির দিনে আগেভাগে টিকিট না কাটলে ভোগান্তি হতে পারে।

ভ্রমণের আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন

ভ্রমণের ক্ষেত্রে আপনি বেশ কিছু বিষয় মাথায় রাখতে পারেন। যেমন:

  • ট্রেন ছাড়ার অন্তত ৩০ মিনিট আগে স্টেশনে পৌঁছান
  • টিকিট ও পরিচয়পত্র সঙ্গে রাখুন
  • যাত্রাপথে প্রয়োজনীয় খাবার ও পানি সাথে নিন
  • শিশু ও বয়স্ক যাত্রীদের বিশেষ যত্ন নিন

প্রশ্ন-উত্তর (FAQ)

প্রশ্ন: ব্রাহ্মণবাড়িয়া টু নোয়াখালী ট্রেনে কত সময় লাগে?

উত্তর: গড়ে ৪ থেকে ৫ ঘণ্টার মধ্যে যাত্রা সম্পন্ন হয়।

প্রশ্ন: এই রুটে কয়টি ট্রেন চলাচল করে?

উত্তর: বর্তমানে দুইটি আন্তঃনগর ট্রেন নিয়মিত চলাচল করে।

প্রশ্ন: রাতের ট্রেন কোনটি?

উত্তর: নোয়াখালী এক্সপ্রেস রাতের ট্রেন হিসেবে চলাচল করে।

প্রশ্ন: এসি বার্থের ভাড়া কত?

উত্তর: এসি বার্থের টিকিট মূল্য ৫২৪ টাকা।

শেষ কথা

ব্রাহ্মণবাড়িয়া টু নোয়াখালী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জানা থাকলে ভ্রমনের পরিকল্পনা অনেক সহজ হয়ে যায়। সঠিক ট্রেন, সময় ও আসন নির্বাচন করলে আপনার ভ্রমণ হবে নিরাপদ ও আরামদায়ক। নিয়মিত সময়সূচী ও ভাড়ার আপডেট দেখে নিয়ে ভ্রমণ শুরু করাই বুদ্ধিমানের কাজ। আশা করি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে ব্রাহ্মণবাড়িয়া টু নোয়াখালী ট্রেনের সময়সূচী জানানোর পাশাপাশি বিস্তারিত তথ্য জানাতে পেরেছি। আর্টিকেলটি সম্পর্কে কোন প্রশ্ন থাকলে নিরদ্বিধায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *